
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান অবৈধ সরকার দেশে গুম, খুন ও ধর্ষনের উন্নয়ন করেছে। তারা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেতে ভয় পাচ্ছে। ক্ষমতায় ঠিকে থাকতে বিএনপি নেতা কর্মিদের হত্যার মতো লঘু অপরাধ করে যাচ্ছে।
তিনি শনিবার ৮ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে জাতীয়তাবাদী মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
জাতীয়তাবাদী মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ দিলশাদ পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দল সিলেট বিভাগের সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি সহ-সভাপতি হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহ-উর রহমান সহ অন্যান্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.