
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘শিশূকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি' জাতীয় কন্যাশিশূ দিবস ২০১৬ উপলক্ষে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের যৌথ আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট সহযোগিতায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের স্থানীয় প্রতিনিধি এস এ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেভ শ্রীমঙ্গল উপজেলা সমন্নয়কারী ও সুজন সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ ও পেভ ও সুজন সদস্য সাংবাদিক রুবেল আহমদ। অনুষ্ঠানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষার্থীদে বির্তকে অংশগ্রহণ করার জন্য পুরস্কার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.