
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক সহযোগিতায় শিখন ঘাটতি পূরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের কাঙ্খিত ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর শনিবার সকাল থেকে শহরের বেঙ্গল কনভেশন হলে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, মূল আলোচকের বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মোঃ মুহিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার ও উপ পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেট মোঃ জালাল উদ্দিন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক তানিয়া রশিদ, প্রধান শিক্ষক পূর্ণ রায় ভৌমিক, রুহেনা আক্তার, জহর লাল তরফদার। কর্মশালায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা ও মৌলভীবাজার পৌরসভার প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষক, সিলেট বিভাগের ৪ জেলার ডিপিও, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারি কর্মকর্তাবৃন্দসহ ৩ শত প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো,পাঠদান পদ্ধতি,পড়ালেখার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা প্রদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা, কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক, বদলী সংক্রান্ত বিষয়,শিক্ষকদের গ্রেট সমস্যা, শ্রেণীকক্ষ সংকট, খেলারমাঠ, বিদ্যালয়ের অবকাটামোগত উন্নয়নসহ নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে কর্মশালায় বক্তাদের আলোচনায় উঠে আসে। সমস্যা গুলো চিহ্নিত করে তা থেকে উত্তোরণে নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন হয়ে দায়িত্বশীলতায় আগামীর প্রজন্ম গড়তে তোলতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.