স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চ্যানেল আইর ১৮ তম জন্মদিন পালিত হয়েছে।
১ অক্টোবর শনিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে আবার প্রেসক্লাবে এসে কেককাটা ও ফুল দিয়ে বরনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক
আজিজুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। বক্তব্য রাখে, প্রেসক্লাবের সহসভাপতি রাধা পদ দেব সজল, দৈনিক বাংলারদিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, এসএ টিভির প্রতিনিধি পান্না দত্ত, ভোরের পাতা প্রতিনিধি এস এ কাকন প্রমুখ। র্যালী ও আলোচনাসভায় জেলার ইলেক্টনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.