
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানার একটি দল দুটি চোরাই গরুসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
১৪ অক্টোবর শুত্রুবার মৌলভীবাজার মডেল থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানা একাটুনা ইউনিয়নের রায়শ্রী গ্রামের মামুনুর রহমান মামুনের বাড়ি থেকে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু দুটি জব্দ করে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মামুনুর রহমান মামুনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.