
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার তিন থানার ওসির বদলীর আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৩ অক্টোবর পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার স্বাক্ষরিত এক আদেশে বদলীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বদলীর আদেশে জেলার জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে কমলগঞ্জ থানায়, কমলগঞ্জ থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানকে বড়লেখা থানায় এবং শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেনকে জুড়ী থানার অফিসার ওসি হিসেবে বদলী করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.