
আব্দুর রব॥ বড়লেখায় বিএনপির চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়লেখা উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ১৫ অক্টোবর শনিবার দুপুরে পৌরশহরে শোক র্যালী বের হয়। মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর নির্দেশনায় অনুষ্ঠিত শোক র্যালি যেন জনসমুদ্রে পরিণত হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক ও পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সিপারের যৌথ সঞ্চালনায় র্যালী পরবর্তী প্রাতবাদ সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সেবুল, তাজুল ইসলাম, যুবদল নেতা ইউপি মেম্বার আয়জুল ইসলাম, রুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল আলম খোকন, উপজেলা যুবদলের সদস্য মস্তাক তাপাদার কানন, হাদি হোসেন, আমিনুর রহমান, শাহিন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.