
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর সকাল সকাল সোয়া ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৭ জন প্রার্থীসহ মোট ২৮জন প্রতিদ্বন্ধিতা করছেন।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলে বিনা প্রতিদন্ধিতায় তাকে বিজয়ী ঘোষনা করা হয়। এছাড়াও ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন ।
জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ২টি পদে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচকমন্ডলীর সদস্য পুরুষ ভোটার ৭৩৩ ও মহিলা ২২৩ জন। মোট ভোটার ৯৫৬ জন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকতা মোঃ আলমীগর হোসেন বলেন জেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়ন করা হয়েছে। অপরদিকে মোবাইল কোর্ট সার্বক্ষনিক মনিটরিং করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.