
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন। এখন কে নির্বাচিত হবেন সেটা নির্ধারিত হয়েছে লটারির মাধ্যমে।
সোমবার ১৭ অক্টোবর জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের (সদর) মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এমনটা দেখা যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজাদুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে মোঃ আতাউর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৮০টি ভোট। প্রতিদ্বন্ধি প্রার্থী হাসান আহমেদ জাবেদ তালা প্রতীক নিয়ে ৮০ ভোট পান। দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী দুইজনের মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। ওই লটারীতে বিজয়ী হন হাসান আহমেদ জাবেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.