
প্রনীত রঞ্জন দেবনাথ॥ জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে সদস্য পদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) প্রতিক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) ৪ জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট, মো: মবশি^র আলী (টিউবওয়েল) ১৭ ভোট ও মো: তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) ২ ভোট।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.