
পলি রানী দেবনাথ॥ “আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ মৌলভীবাজারের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।
২২ অক্টোবর শনিবার মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আজিম উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ ডালিম উদ্দিন। পূর্ণ অনুষ্ঠাণ সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন,সড়ক দূর্ঘটনা রোধে সবার সচেতনতা অনেক জরুরি। সড়ক দূর্ঘটনার কারন ও প্রতিকারের উপায় সম্পর্কে সবার বস্তুনিষ্ট ধারনা গ্রহণ করতে হবে। তাছাড়া গাড়ির চালকদের মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি না চালানো,অতিরিক্ত যাত্রী ও মাল বহন না করা এবং ট্রাফিক আইন মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: মাহফুজ আলম, নিরাপদ সড়ক চাই এর সভাপতি খিজির মো: জুলফিকার,বাস মালিক গ্রুপের চেয়ারম্যান মো: আসাদ হোসেন মক্কু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.