
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামবাসীর উদ্যোগে মসজিদে মুসল্লি বৃদ্ধি এবং তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষে ৪০দিন তাকবিরে-ওলার সাথে সালাত আদায়ের লক্ষে কর্মসূচী গ্রহন করা হয়। যারা এই সালাত নিয়মিত আদায় করেন তাদেরকে পুরুস্কার প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২১ অক্টাবর শুক্রবার বাদ জুম্মা গোরারাই হযরত শাহ জালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায়, খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবু মিয়া চৌধরীর সভাপতিত্বে ও গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসার সাধারল সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিল মাওলানা মুহিবুর রহমান।
১৫ জন মুসল্লিকে বাইসাইকেল ও ২৫ জন মুসল্লিকে বিশেষ পুরুস্কার দেয়া হয়। উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধরী, এএসআই মশাহিদ কামাল, হাফিজ সিদ্দেক আহমেদ, মাওলানা দুরুদ আহমেদ, হাফিজ আব্দুল আমিন, আব্দুল মুহিত, হাজী বুরহান উদ্দিন, এএসআই মশাহিদ কামাল, উদ্যেগতা আব্দুল মুমিন, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ গোলজার আহমেদ, জামাল হোসেন, মাওলানা আশরাফ মিয়া। কোরআন তেলাওয়াত করেন হাফিজ জালাল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.