
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৬৪তম জেলা হিসেবে ২ অক্টোবর রোববার বেলা ১১টায় মৌলভীবাজার পৌরসভার পুকুরে অনুষ্ঠিত হলো ‘সেরা সাতাঁরুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে ১১৩ জন ছেলে ও ৪ জন মেয়ে সাঁতারু অংশ নেয়। এদের মধ্যে ২১ জনকে মনোনিত করা
হয়। এর মধ্যে ১৮ জন ছেলে ও ৩ জন মেয়েকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রতিযোগিতার টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ অতিথিরা উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.