
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে ‘পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর শনিবার রাত ৮.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজ দিনব্যাপী চলমান উক্ত বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ টি জেলার দাবা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার জেলার জাবেদ আল হামিদ এবং রানার্স আপ হয় সুনামগঞ্জ জেলার আতিক মিয়া। মৌলভীবাজার চেস ক্লাবের আহবায়ক সৈয়দ হেলাল আহমেদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রৌশন মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.