
আব্দুর রব॥ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবানের দাবিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ শনিবার সকাল-বিকেল গণঅনশন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ৯ টা থেকে বড়লেখা পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে প্রেসক্লাব সভাপতি অনশনরত নেতৃবৃন্দকে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান।
গণঅনশন সমাবেশে বক্তব্য দেন বড়লেখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদস্য সচিব প্রকৃতি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত দেবনাথ, সাধারণ সম্পাদক সুজিত দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সুব্রত কুমার শিমুল দাস, দুলন দে, সুজিত দাস, সন্দিপ দাস. ভুবেনশ্বর পাল ঝন্টু, ডা. অচিন্ত দাস, তালিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গীতেশ রঞ্জন দাস, বড়লেখা পূজা উদযাপন পরিষদের পৌর শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথ, সদস্য সচিব উজ্জল ঘোষ, বড়লেখা হিন্দু যুব পরিষদের সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক সুমিত দাস, বড়লেখা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুজিত পুরকায়স্থ, যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস, সদস্য সুজিত দাস, রাম কৃষ্ণ, বড়লেখা পূজা উদযাপন পরিষদের সদর ইউপি সভাপতি নরেশ দে, সাধারণ সম্পাদক নিভলু দে প্রমুখ।
এদিকে কর্মসূচি চলাকালে বিকেল চারটায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবির প্রত একাত্মতা পোষণ করে বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাসের নেতৃত্বে সাংবাদিকরা অনশনরত সংগঠনের নেতৃবৃন্দদের পানি পান করিয়ে গণঅনশন ভাঙান।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রকৃতি চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা গণঅনশন কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতিগুলো আজও বাস্তবায়ন করা হয়নি। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.