
স্টাফ রিপোর্টার॥ প্রবীণ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জিল্লুর রহমান জিলা মিয়ার বাংলাদেশে শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা ও পারিবারিক নৈশভোজের আয়োজনে করা হয়।
২১ অক্টোবর রাতে বেঙ্গল ফুড হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা প্রবাসী জিল্লুর রহমান জিলা মিয়ার ছোট ভাই মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চন্নু, জেলা জজ আদালতের পিপি এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রমাকান্ত দাশ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার আবদুল হামিদ মাহবুব, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশস (ইমজা) সাধারণ সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, এডভোকেট মিজানুর রহমান সহ অন্যান্যরা। পরে অতিথিদের নিয়ে নৈশভোজে মিলিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.