
প্রনীত রঞ্জন দেবনাথ॥ উপজেলা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে গত রোববার সন্ধ্যায় ভানুগাছ বাজারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দুরুদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, মোঃ আলেকুর রহমান চৌধুরী, এম, এ, ওয়াহিদ রুলু, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল জলিল, মোঃ আনিসুর রহমান সুমন, মোঃ মানিকুর রহমান, মোঃ আবু লেইছ, মোঃ আব্দুল হান্নন মেম্বার প্রমুখ।
সভায় জাতীয় পার্টির উপজেলা কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব কারী মোঃ তোতা মিয়া ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ কনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ কওের ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.