
জেসমিন মনসুর॥ মৌলভীবাজার জেলার সদ্য বদলীপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুল হাসান এর পর মৌলভীবাজার জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন তোফায়েল ইসলাম।১৭তম বিসিএস ক্যাডার তোফায়েল ইসলাম এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে ছিলেন।সংশ্লিস্ট সূএ জানায়, তোফায়েল ইসলাম হবিগঞ্জ জেলার লাখাই উপজলার তেঘরিয়া হাজীবাডির অধ্যাপক সফিকুল ইসলামের বড়ছেলে। তার জন্ম ১৯৭২ সালের ৬ আগষ্ট। এদিকে বৃটেন থেকে দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক এবং ডেইলি সিলেট ডট কম ও সাপ্তাহিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সম্পাদক মকিস মনসুর আহমদ এক অভিনন্দনপত্রে জেলা প্রশাসক তোফায়েল ইসলামকে সাগত জানিয়ে মৌলভীবাজার জেলায় তার আগমনে জেলাবাসী আরও বেশী উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.