
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কারাগারে মাদক বিরোধীথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৫ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে কারাবন্দীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় জেল সুপার আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ শাহীনা আক্তার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাগারের জেলার আবু মুছা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.