
এস আর অনি চৌধুরী॥ মোবাইল কোর্ট পরিচালনায় সিলেট বিভাগের মধ্যে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার শ্রেষ্ঠ হয়েছেন।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান হান্নান মিয়া,বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার স্বজল মোল¬া প্রমুখ।
জানা যায়, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এ প্রশিক্ষণ কোর্সে সিলেট বিভাগের ৪ জেলার ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন।
উলে¬খ্য, বরিশাল জেলার অধিবাসী ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের মো. মাহমুদুর রহমান খোন্দকার গত ১৩ জুলাই কুলাউড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্বপালন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.