
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কনস্টবল ও নায়েক হতে এএসআই এবং এএসআই থেকে এসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে কনস্টেবল ও নায়েক হতে এএসআই এবং এএসআই থেকে এসআই পদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর বৃহস্পতিবার উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ মোহাম্মদ জাকারিয়া। সভাপতি পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা নিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, জকিগঞ্জ সার্কেল (সিলেট) মোঃ আব্দুল হান্নান, আরআই পুলিশ লাইন, মৌলভীবাজার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকৃত পরীক্ষার্থীসহ বিভিন্ন পদবির ড্রিল প্রশিক্ষকগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.