
স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এক র্যালী ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে স্থানীয় পরিবহন সেক্টরের নেতাকর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
র্যালি পরবর্তীতে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব এর সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশের এসআই মোঃ শাহজাহান মিয়া’র সঞ্চালনায় থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, স্থানীয় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শেরপুর ফেরীঘাট শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন, স্থানীয় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীদের একাংশ সহ স্থানীয় সর্বসাধারণ।
সবশেষে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন। সেই সঙ্গে পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহায়তা করতে সকলের নিকট সহযোগীতার আহবান জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.