
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় তৃতীয় বারের মতো শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার সাংবাদিক কাজী রমিজ উদ্দিন।
১ নভেম্বর, মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত নব-গঠিত গভর্নিংবডির প্রথম সভায় সর্বসম্মতিতে কাজী রমিজকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিছবাহ উদ্দিন, দাতা সদস্য হাজী আজির উদ্দিন সুনু, অভিভাবক সদস্য ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এমরানুল হক বাবু, হাজী আব্দুস সামাদ, আব্দুল হামিদ, মো. আইন উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, মো. ফয়জুল হক, মাওলানা হারুনুর রশীদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যা মাহিয়া জান্নাত, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্যা মোছা. পাপিয়া খাতুন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.