এস আর অনি চৌধুরী॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া মাঠে কাল বৃহস্পতিবার ৩ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের আয়োজনে ‘টিভি অ্যান্ড টিভি নকআউট ফুটবল’ টুর্নামেন্টে কুলাউড়া থানাপুলিশ স্পোর্টিং ক্লাব বনাম প্রতাবী ফুটবল একাদশের খেলোয়াড়রা বৃহস্পতিবার বিকেল ৩টায় খেলায় অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুলাউড়া থানাপুলিশ টিমের সমন্বয়কারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়- সাধারণ মানুষের সাথে যে সবসময় মিলেমিশে থাকে এই খেলাটি তার প্রমাণ।
তিনি আরও জানান, এই খেলায় জাতীয় দলের বিভিন্ন তারকা ফুটবলাররা কুলাউড়া থানা পুলিশের হয়ে খেলবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.