প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন পারভীন বেগম নামে এক গৃহবধু। গত বুধবার রাতে উপজেলার ইসলামপুর ইউপির শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, স্বামী রায়হান মিয়ার সঙ্গে বাগবিত-া হয় পারভীন বেগমের। এতে অভিমান করে বুধবার রাতে বিষপান করে বাড়িতে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.