
স্টাফ রিপোর্টার॥ ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রেমিক।
বৃহস্পতিবার ৩ নভেম্বর বিকেল ৪ টার দিকে সরকারী কলেজ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। রাজন মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলম এর ছেলে। নিহত প্রেমিক কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। বিকেলে হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু কি কারনে তা এখন ও জানাযায়নি।
সহপাঠীর কাছ থেকে রহস্য উদঘাটন : মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের পাশে সন্ধা ৬ টার দিকে যেই ছেলেটা প্রেমিকার সামনে বিষ পান করে সেই মেয়েটার সাথে ছেলেটার কোর্ট ম্যারেজ হয় ঘটনার ৪ মাস আগে।
মেয়েটার পরিবার তা জানলে তারা রাজি হননি এ বিয়েতে। ছেলেকে বিভিন্নভাবে তারা হুমকিধামকি দিয়ে কোর্ট ম্যারেজ পেপার ছিড়ে ফেলেন। ওই ছেলেটার সাথে কোর্ট ম্যারেজ সম্পন্ন হওয়ার পরও মেয়ের অভিবাবক পরিবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্থুত নিয়ে বিয়ে ঠিক করে ফেলেন।
অর্থাৎ ৩ নভেম্বর সরকারি কলেজে তারা ২ জনেই পরীক্ষা দিতে এসে পরীক্ষা শেষে ছেলেটা মেয়েটার সাথে এই ব্যাপারে কথা বলতে চাইছে যে আমাদের বিয়ের কি হবে? মেয়েটার উত্তর ছিলো আমার পরিবার রাজি হচ্ছেনা ম্যারেজ সার্টিফিকেট ছিড়ে ফেলেছে আমার কি করার আছে! তারপর ছেলেটা ভেংগে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে মেয়েটার সামনে ছেলেটি বিষ পান করে আত্মহত্যা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.