
তোফায়েল আহমেদ (দুবাই) থেকে॥ বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরবআমিরাতের দুবাইতে ১ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বই মেলা ও বঙ্গসংস্কৃতিউৎসব। ৬ নভেম্বর এই মেলার সমাপ্তি হবে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কনস্যুলেট প্রাঙ্গণে শুক্রবার ৪ নভেম্বর বিকেল ৪টায় ৩দিনব্যাপী এ বই মেলার আনুষ্ঠানিকউদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কবি কামাল আব্দুল নাছের চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। মেলায় ৭৪ টি স্টলের মধ্যে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। অন্যগুলোতে বিভিন্ন শপ অংশ নিয়েছে। বই মেলায় প্রবাসে অবস্থানরত কবি সাহিত্যিকদের বই উপস্থাপনের সুযোগ দেয়া হয়েছে। বই মেলার পাশাপাশি বঙ্গবঙ্গসংস্কৃতি উৎসবকে জমকালো করে তুলতে কাজ করেছে বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের সাংস্কৃতিকগোষ্ঠী। বাংলাদেশ কমিউনিটি নেতা শেখ ফরিদ আহমেদ বলেন এই বই মেলা এক নতুন যাত্রা শুরু হলো। এটা বাংলা সাহিত্যেসুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রথমবারের মতো এই বই মেলার আয়োজনকরা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে এই বই মেলায় সকলে অংশ নিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রত্যাশা এই বইমেলা এক নতুন দিগন্ত সৃষ্টি করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.