
আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার ৫ নভেম্বর র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস এর আয়োজন করেছে।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, মৎস্য খামারি বেলাল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.