স্টাফ রিপোর্টার॥ মণিপুরী সম্প্রদায়ের ১৮০তম সর্ববৃহত ধর্মীয় উৎসব মহারাসলীলা ৮ নভেম্বর থেকে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই উৎসবকে ঘিরে মনিপুরী পাড়ায় শুরু হয়েছে উৎসবের আমেজ। রাস উৎসবকে সফল করতে প্রায় মাস খানেক ধরে কয়েকটি বাড়িতে রাসনৃত্য এবং রাখাল নৃত্যের প্রশিক্ষণ ও মহড়া চলে। রাস উৎসবের ধারাবাহিকতায় মনিপুরী পাড়ার প্রায় প্রতিটি ঘরে চলে রাস লীলাকে বরণ করার প্রস্তুতি। মাধবপুরে ৩টি মন্ডপের আওতায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একেকটি মন্ডপের আধীনে আছেন একজন পুরোহিত। সেই পুরোহিতের পরামর্শে একজন প্রশিক্ষক ধর্মীয় রীতিনীতির আদলে দেন প্রশিক্ষণ।
আয়োজকরা বলছেন প্রতি বছরের ন্যায় এবারও মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মিলন মেলায় রুপ নেবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.