
স্টাফ রিপোর্টার॥ দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন মোহনা টিভি ১২ বছর পেড়িয়ে ১৩ বছরে পা দেওয়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় ফুল দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিনিধিকে শুভেচ্ছা জানান অতিথিরা।
বৃহষ্পতিবার ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ১মিনিটে মোহনা টেলিভিশনের মৌলভীবাজার অফিসে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট রাধা পদ দেব সজল এর সভাপতিত্বে ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ২৪ জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় মোাহনা টেলিভিশনের ১৩তম বছরে পর্দাপদন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপেটার সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহ অলিদুর রহমান, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান রুমী, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, চ্যানেল ২৪ প্রতিনিধি আবদুর রব।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে মোহনা টেলিভিশন। মোহনা টেলিভিশন গণমানুষের কথা বলে। পাঠকের মনজয় করার জন্য বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করে।এ সময় সাংবাদিক,রাজনীবিদ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.