
আব্দুর রব॥ ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস বড়লেখায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার নানা কর্মসূচির আয়োজন করে।
সোমবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর এলাকা ঘুরে ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে দিনব্যাপী ডায়াবেটিস সম্পর্কে আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ, পরামর্শ এবং রোগীদের কাউন্সেলিং করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, ডা. জাছিম আহমদ, ডা. মার্জিয়া রহমান চৌধুরী, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হোসাইন আহমদ, ল্যাব ইনচার্জ মিজানুর রহমান, ব্যবসায়ী জিয়াব আহমদ, ফুয়াদ আহমদ, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র সভাপতি শিবলু আহমদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ওষধু কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোরশেদ আলম, জাহাঙ্গীর আহমদ, লিয়াকত হোসেন, তারেক আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.