
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ১কেজি গাঁজাসহ হারিস মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ১৪ নভেম্বর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই সালাউদ্দীন মিফতা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের যুদ্ধ অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.