
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় রাহিম আহমদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রাহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলছাত্র রাহিম আত্মহত্যা করেছে। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্র রাহিম আহমদের বাবা-মা নেই। শিশুকাল থেকেই সে উত্তর বর্ণি গ্রামে নানা বাড়িতে থেকে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়ালেখা করতো। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে সে ঘুমিয়ে পড়ে।
বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা (রাহিমের) শয়নকক্ষের জানালা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিম ঝুলছে। পরে থানায় খবর দিলে এস.আই আতাউর রহমান ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এস.আই আতাউর রহমান জানান, ‘লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমোর্টের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.