
আব্দুর রব॥ বড়লেখায় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পাহাড় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদলত ৪ অক্টোবর মঙ্গলবার একটি ট্রাক্টর জব্দ করে চালক জামিল আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর সরকার।
জানা গেছে, অবৈধভাবে পাহাড়-টিলার মাটি কেটে ট্রাক্টরে বহন করে উপজেলা কমপে¬ক্স সংলগ্ন নির্মাণাধীন সরকারী অডিটোরিয়ামের ভুমি ভরাট করছিলেন ড্রাইভার জামিল আহমদ। এসময় ভ্রাম্যমান আদালত ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যায় এবং ড্রাইভার জামিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.