
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ২০ মোটরসাইকেল আরোহীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৪ নভেম্বর বেলা একটায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে এসব অপরাধে তাদের এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে ২০ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.