স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ষাটের দশকের খ্যাতিমান কবি,সাহিত্যিত ও শিক্ষক প্রয়াত এন আই আজিজুল হক ইকবাল এর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ নভেম্বর রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন স্মরণ সভার আয়োজক মমতাজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মুখ্য আলোচক ছিলেন অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল।
বক্তব্য রাখেন সুজনের জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ, ড.মোহাম্মদ আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ড. আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সৈয়দ হুমায়েদ আলী শাহীন,অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, মু. ইমাদ উদ দীন, ক্রীড়া সংগঠক ও ব্যাংকার মোস্তাক আহমদ মম, কবি পুলক কান্তি ধর,অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী মিলন প্রমুখ।এর আগে বাদ মাগরিব জেলা পরিষদ জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
স্মরণ সভায় আলোচনায় বক্তারা এন আই আজিজুল হক ইকবালের কর্মময় জীবনের নানা দিক নিয়ে প্রশংসা করে এই স্মৃতি ধরে রাখতে এই ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.