
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের শ্যামরার বাজার সিংকাপন আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সামাদ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন ভূঁইয়া, সৈয়দ শাদ আলী, আকলিসুুর রহমান, সাংবাদিক আজাদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক আজাদুর রহমান, শিক্ষিকা মাহবুব আরা বেগম লায়লা, সামাজিক সংগঠক জুয়েল আহমদ, ইউপি সদস্য শাহাদ আহমদ, আলতাবুর রহমান, ইব্রাহিম আহমদ, মশিউর রহমান, নানু মিয়া, রুবেল মিয়া প্রমুখ।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল হকের দীর্ঘদিনের শিক্ষকতার অবদানের জন্য ভূসয়ই প্রশংসা করেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.