
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে ৪৮ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
জানা যায় , জব্দ করে নিলামে বিক্রিকৃত এই বালুর টাকা সরকারি কোষাগারের নির্ধারিত কোডে জমা দেওয়া হবে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.