
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাড়ির তিন তলা ছাদের উপর বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ৩ ডিসেম্বর দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস শহিদ একই গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুস শহিদ শনিবার দুপুরে তার নিজ বাড়ির তিন তলায় ছাদের উপর থেকে বাঁশ কাটতে উঠেন। এ সময় তিনি অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যান। পরে পরিবারের লোকজন থাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজি ছাদ থেকে পড়ে আব্দুস শহীদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.