
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর আওয়ামী লীগ সম্পাদক গৌরা দে প্রমুখ।
সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শহরস্থ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ ৫ দিনব্যাপী বিজয় মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক করে একটি কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক উপকমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.