
স্টাফ রিপোর্টার॥ জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে মৌলভীবাজারে যক্ষা নিমূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ ডিসেম্বর দুপুরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে প্রিপটাষ্ট্র এর আয়োজনে আইসিডিডিআরবি অর্থায়নে মতবিনিময় সভা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহীনা আকতার এর সভাপতিত্বে এবং প্রিপটাষ্ট্র এর পরিচালক ওমর ফারুক এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এস,বি) মো: মহসীন ।
বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান, ডা: বর্নালী দাশ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির অধীনে মৌলভীবাজারে যক্ষা নিমূলে গণসচেতনার উপর গুরুত্বারোপ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.