স্টাফ রিপোর্টার॥ “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্য নিয়ে জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন,বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের আয়োজনে ফোরামের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পলিসি ফোরামের সদস্য এ,এইচ টিপু, আনোয়ার মিয়া, সাজ্জাদুর রহমান, ইফতেকার আলম, মীর ইউসুফ আলী, এহছানা চৌধুরী চায়না, রাহিন আহমদ, নাহিদ সুলতানা, ইউপি সদস্য হাসিনা বেগম, হোসনে আরা সুইটি প্রমুখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.