স্টাফ রিপোর্টার॥ দায়িত্বশীল সাংবাদিকতা ও গুজব প্রতিরোধ শীর্ষক গণমাধ্যম ব্যক্তিত্বদের সমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে জাতীয় মহিলা সংস্থা হলরুমে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল।
সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপ্রধান তথ্য অফিস জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম ও কী-নোট উপস্থাপন করেন সিলেটের তথ্য অফিসার নোবেল দে, বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ, সম্পাদক পান্না দত্ত।
কী-নোট এর উপর আলোচনা অংশ নেন, সাংবাদিক সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমদ দুলাল, স.ই সরকার জবলু, নুরুল ইসলাম শেফুল, আনোয়ারুল ইসলাম জাবেদ, এম এ হামিদ, আফরোজ আহমদ।
এসময় সংবাদিক বক্তরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে গুজব ছড়ানোর ক্ষেত্র হিসেবে দায়ী করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.