
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বড়কাপন এলাকার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদের উদ্যোগে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৩০টি ষাঁড় অংশ নেয়। ষাঁড়ের লড়াই দেখতে তরুণ-যুবক, শিশু কিশোর, নারী-পুরুষ সহ প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বড়কাপন মাঠে। সেই সাথে বর্ণিল রঙের ষাঁড়ের উপস্থিতি লড়াইকে শেষ পর্যন্ত একটি উৎসব হিসেবে তৈরি করেছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ষাঁড়কে বিভিন্ন ও বিচিত্র নাম দেওয়া হয়।
পরে প্রতিযোগীতায় বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরষ্কার তোলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক কাউন্সিলার মাসুদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আনছার মিয়া, ওয়েছ মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.