
আব্দুর রব ॥ বড়লেখা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার ১৭ ডিসেম্বর দুপুরে দুস্থ শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা মঞ্জু মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.