
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাকের উদ্যাগে ৫১তম মহান বিজয় দিবস-২০২২ ইং উপলক্ষ্যে র্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদের নেতৃত্বে র্যালিটি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জোসেপ আলী চৌধুরী দুরুদ আহমেদ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, শাহ মোহাম্মদ রাজুল আলী, মঈনুল হক, চিনু রঞ্জন তালুকদার, জ্যোতির্ময় চক্রবর্ত্তী, রিপন আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, রাশেদ আহমদ, মো: আব্দুল্লাহ, বিকাশ দাশ, বিজয় সাহা, মো: সিফন মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.