
স্টাফ রিপোর্টার॥ ২০ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদারদের ফেলে যাওয়া মাইন বিস্ফেরাণে নিহত হন ৩১ জন ঘরে ফেরার অপেক্ষায় থাকা বীর মুক্তিযোদ্ধা।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদ আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিকেলে শহীদদের স্মরণে স্মৃতিচারণ এবং বীরমুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.