
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার উপজেলা প্রশাসন আয়োজনে ও মৌলভীবাজার সদর ইউজিডিপি-স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নে বুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার উপজেলা সদরে অবস্থিত বুমিং রোজেসবুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদসহ এলজিইডি, জাইকা প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.