
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে কৃষক ছদ্মবেশে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার ১৯ ডিসেম্বর দুপুরে ইসলামপুরের শ্রীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান আলিফ মিয়া ও ফয়সাল হোসেন। তারা দুজনেই এলাকার চিহ্নিত চোর বলে জনশ্রুতি আছে। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে চুরির ঘটনা ঘটে।
সেই ঘটনায় থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ।
তিনি আরও জানান, সোমবার দুপুরে কমলগঞ্জ থানার এএসআই মনিরুল ইসলাম এবং এএসআই পরিমল চন্দ্র শীল কৃষকের ছদ্মবেশে ধান ক্ষেতে কাজ করার সময় তাদেরকে গ্রেফতার করেন। আসামিরা এলাকার চিহ্নিত চোর বলে জনশ্রুতি আছে। চুরির ঘটনায় জড়িত আছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.