
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেঁকে বসতে শুরু করেছে শীত। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিন আগে বুধবার ছিল এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে এবং রাতে কুয়াশার চাঁদরে ঢেকে যায় চারপাশ।
এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়ার সাথে সূর্যের তেজ বাড়লে কিছুটা স্বস্তি মেলে। সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ অঞ্চলে। তিনি বলেন, তাপমাত্রার এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.